1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিখোঁজ ৪০

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৫৯ জন দেখেছেন

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছে।ইতালিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি চিয়ারা কারদোলেত্তি জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা ব্যক্তিদের মধ্যে অন্তত একটি নবজাতক রয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বলেন, ৪৬ জন আরোহী নিয়ে নৌকাটি তিউনিসিয়া থেকে ছেড়ে আসে। আরোহীরা ক্যামেরুন, বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের নাগরিক।

জাতিসংঘের শরণার্থী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি স্থানীয় সময় বৃহস্পতিবার ডুবে যায়।

ইতালিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি চিয়ারা কারদোলেত্তি জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা ব্যক্তিদের মধ্যে অন্তত একটি নবজাতক রয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বলেন, ৪৬ জন আরোহী নিয়ে নৌকাটি তিউনিসিয়া থেকে ছেড়ে আসে। আরোহীরা ক্যামেরুন, বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের নাগরিক।

সমুদ্রে জোরালো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায় উল্লেখ করে তিনি জানান, বেঁচে থাকা কয়েকজনকে লাম্পাডুসায় নেওয়া হয়।

আইওএমের মুখপাত্র আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও একজন শিশু রয়েছে। যে কয়েকজন প্রাণে বেঁচে গেছেন তাদের সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি‒ গত নভেম্বর থেকে তিউনিসিয়ান রুটে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে। তবে এই অভিবাসনপ্রত্যাশীরা তিউনিসিয়া নয়, সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে আগত।’

মূলত সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে তিউনিসিয়ায় গিয়ে বৈষম্যের শিকার হওয়া মানুষগুলোই জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চাচ্ছে, বলেন আইওএমের মুখপাত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )