1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রাশিয়ায় ড্রোন সরবরাহে ইরানের চার কোম্পানির বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ইউরোপিয়ান কাউন্সিল এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয়।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করার পর মস্কোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল ১১তম দফায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং তার অংশ হিসেবে ইরানের কোম্পানিগুলোর ওপরও বিধি নিষেধ আরোপ করা হয়।

শুক্রবার ইউরোপিয়ান কাউন্সিল বিশ্বের বিভিন্ন দেশের ৮৭টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা সরাসরি রাশিয়ার সামরিক এবং শিল্প কমপ্লেক্সগুলোকে সহযোগিতা করে যাচ্ছে। বিশ্বের এসব কোম্পানি পণ্য এবং প্রযুক্তি রপ্তানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধের আওতায় পড়বে।

ইরানের যে চারটি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ইউরোপিয়ান কাউন্সিল অভিযোগ করেছে যে, তারা ড্রোন তৈরি করে এবং সেগুলো রাশিয়ায় সরবরাহ করে। ইরানি কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা বাণিজ্য বিধিনিষেধের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরির সাথে জড়িত ছিল এবং রাশিয়ার সামরিক ও শিল্প কমপ্লেক্সের জন্য ইলেকট্রনিক উপাদানগুলোর উন্নয়ন, উৎপাদন এবং সরবরাহের সাথে জড়িত ছিল।”

বিশ্বের এই ৮৭টি কোম্পানির বিরুদ্ধে ইউরোপিয়ান ইউনিয়ন অভিযোগ করেছে যে, তারা ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা হুমকির মুখে ফেলার জন্য দায়ী।

রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের ব্যাপারে ইরানের বিরুদ্ধে যতবারই পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে, তেহরান ততবার এই অভিযোগ নাকচ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )