1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রাশিয়া জুড়ে আতঙ্ক: রোস্তভে নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৯৭ জন দেখেছেন

রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’ এর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন নিজ দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। শুক্রবার এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন (৬২)।

রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, প্রিগোঝিন তার পক্ষের সেনাদের রাশিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর রোস্তভ-অন-দনের দিকে এগোনোর নির্দেশ দিয়েছেন। এসবের জেরে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোস্তভ অঞ্চলের গভর্নর নাগরিকদের রোস্তভ-অন-দনের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে সম্ভব হলে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন টেলিগ্রামে ঘোষণা দিয়েছেন- জননিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাহিনী সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে বিভিন্ন সড়ক বন্ধ ও পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা আসতে পারে।

রোস্তভ-অন-দনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফুয়েল স্টেশনের সামনে দিয়ে একটি ট্যাংক ও এপিসি যেতে। এছাড়া আরও সামরিক যান শহরের রাস্তায় আছে বলে খবর পাওয়া গেছে।

সূত্র: তাস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )