1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

টাইটানে বিস্ফোরণে কেউ বেঁচে নেই: মার্কিন কোস্ট গার্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৫৪ জন দেখেছেন

আটলান্টিকে নিখোঁজ সাবমেরিন টাইটানে বিস্ফোরণ হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। সংস্থাটি নিশ্চিত করেছে যে, ‘বিপর্যয়কর বিস্ফোরণ’ যানটিতে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই।

বৃহস্পতিবার (২২ জুন) সমুদ্রের তলদেশ থেকে পাওয়া ধ্বংসাবশেষ পরীক্ষার পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মুগের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাতে বোস্টনে অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলন রিয়ার অ্যাডমিরাল বলেন, আমরা বিষয়টি সঙ্গে সঙ্গেই নিহতদের পরিবারকে জানিয়েছি। মার্কিন কোস্ট গার্ড এবং সমগ্র ইউনিফাইড কমান্ডের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই।

টাইটান নামের এ সাবমেরিনটি পরিচালনা করত বেসরকারি সংস্থা ওশেনগেট। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, যানটিতে থাকা তাদের সিইও স্টকটন রাসম, শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, হামিস হার্ডিং এবং পল-হেনরি নারগোলেট সবাই এ দুর্ঘটনায় মারা গেছেন।

শোক জানিয়ে ওশেনগেট এক বিবৃতিতে বলেছে, নিহতরা সত্যিকারের অভিযাত্রী ছিলেন। তারা সাহসিকতার একটি স্বতন্ত্র চেতনা এবং বিশ্বের মহাসাগরগুলো অন্বেষণ এবং রক্ষা করার জন্য গভীর আবেগ ভাগ করে নিয়েছিলেন। আমাদের হৃদয় এই দুঃসময়ে নিহতদের পরিবারের প্রতিটি সদস্যের সাথে রয়েছে।

গতকাল পানির তলদেশে অনুসন্ধান চালানো দূর নিয়ন্ত্রিত একটি যান টাইটানিকের ধ্বংসাবশেষের পাশেই নিখোঁজ সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ শনাক্ত করে।

ডাইভ এক্সপার্ট এবং উদ্ধার গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত এক্সপ্লোরার ক্লাবের প্রেসিডেন্ট ডেভিড মিয়ার্নস বিবিসিকে বলেন, ধ্বংসাবশেষের মধ্যে সাবমেরিনটির একটি অবতরণ ফ্রেম এবং পেছনের কভার (আবরণ) রয়েছে।

এর আগে, রোববার উত্তর আটলান্টিকে নিখোঁজ হয় সাবমেরিন টাইটান। এতে করে পাঁচ ক্রু টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন। সাবমেরিনটিতে চার দিনের অক্সিজেন মজুত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )