1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কী পেলেন কী দিলেন মোদি-বাইডেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

তিন দিনের সফরে মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মোদি। সফরে উভয় নেতা একে অপরকে বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়টসের অনুবাদ করা উপনিষদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জো বাইডেনের পছন্দের কবি বাটলার।

মহীশূরের বিখ্যাত চন্দনকাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদির দেওয়া উপহারের তালিকার মধ্যে রয়েছে— কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ ও প্রদীপ। এ ছাড়া জয়পুরের শিল্পীদের তৈরি কারুকাজ করা ওই চন্দনকাঠের বাক্সে ছিল যজুর্বেদের বৈখনস গৃহসূত্রম। বাইডেনের স্ত্রী তথা মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেনকে একটি সবুজ হীরা উপহার দিয়েছেন মোদি। যার ওজন ৭.৫ ক্যারেট।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জিলকে উপহার দেওয়া সাড়ে ৭ ক্যারেটের ওই হীরাটি খনি থেকে মেলেনি। পরীক্ষাগারে সৌরশক্তি ব্যবহার করে কৃত্রিম পদ্ধতিতে বানানো হয়েছে। প্রাকৃতিক হীরার সব বৈশিষ্ট্যযুক্ত এই কৃত্রিম হীরা পরিবেশ সংরক্ষণের বার্তাবাহী। হীরাটি রাখা ছিল কাশ্মীরের শিল্পীদের তৈরি প্রখ্যাত ‘কর-ই-কলমদানি’ বাক্সে। নকশা আঁকা বাক্সটি তৈরি দামি ‘প্যাপিয়ার ম্যাচ’ কাগজ দিয়ে।

অপরদিকে বাইডেনের পক্ষ থেকে মোদিকে হাতে তৈরি অ্যান্টিক আমেরিকান বই গ্যালি দেওয়া হয়েছে। এ ছাড়া বাইডেন দম্পতি তাকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা, আমেরিকান বন্যপ্রাণী ফটোগ্রাফির একটি হার্ডকভার বই এবং রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার প্রথম সংস্করণের কপি উপহার দিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )