1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইরানে বিষাক্ত মদ পান করে ১৫ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৪৪ জন দেখেছেন

ইরানের আলবোর্জ প্রদেশে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জন মারা গেছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি ও জিও টিভির।

আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’কে বলেন, এ ঘটনায় ‘এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। আর তখন থেকেই দেশটিতে চোরাচালান এবং অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে ইথানলের সস্তা বিকল্প হিসেবে প্রায়শই পানীয়তে মিথানল মেশানো হয়।

হারিকান্দি বলেন, আলবোর্জ প্রদেশ কর্তৃপক্ষ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে। তারা একটি কসমেটিক কারখানা থেকে ৬,০০০ লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে। -বাসস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )