1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নারীদের ওপর নিষেধাজ্ঞার কারণে তালেবানদের স্বীকৃতি দেওয়া ‘অসম্ভব’: জাতিসংঘ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

আফগানিস্তানে যতদিন নারীদের ওপর বিধিনিষেধ থাকবে ততদিন তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে ‘প্রায় অসম্ভব’ বলে জানিয়েছে দেশটিতে থাকা জাতিসংঘের দূত।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান রোজা ওতুনবায়েভা বলেন, কর্তৃপক্ষের সাথে আমরা নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা নারীদের জন্য যে ডিক্রি ও বিধিনিষেধ প্রণয়ন করেছে, তা তাদের নিজেদের জন্যই প্রতিবন্ধকতা তৈরি করেছে।

তিনি বলেন, তালেবানরা জাতিসংঘ এবং তার সদস্যদের কাছ থেকে স্বীকৃতি পেতে যায়, কিন্তু একই সাথে তারা জাতিসংঘের সনদে প্রকাশিত মূল্যবোধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আমরা তাদের বলেছি যে, যতক্ষণ পর্যন্ত এই ডিক্রিগুলো কার্যকর থাকবে ততদিন এটি প্রায় অসম্ভব।

ওতুনবায়েভা আরও বলেন, আমাদের এই নিষেধাজ্ঞার জন্য কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি এবং এটি প্রত্যাহার করা হবে বলেও কোনো আশ্বাস দেওয়া হয়নি।

আফগানিস্তানের তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত নয়। তালেবান ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে আফগান নারীদের ওপর অনেকগুলো বিধিনিষেধ আরোপ করেছে, যার মধ্যে রয়েছে নারীদের জন্য উচ্চ শিক্ষা বন্ধ করে দেয়া এবং সরকারি চাকরি নিষিদ্ধ করা। গত ডিসেম্বরে তারা আফগান নারীদের দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় কাজ করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )