1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইসরায়েলে ঢুকে সামরিক ঘাঁটি স্থাপন করেছে হিজবুল্লাহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সীমানার ভেতর সামরিক তাঁবু স্থাপন করেছে। বুধবার সকালে ইসরায়েলের সরকারি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

জেরুজালেম পোস্ট এর খবর অনুসারে , ইসরায়েলি সেনাবাহিনী সরকারি গণমাধ্যমে জানিয়েছে, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টি নিয়ে কাজ করছে। সেই কর্তৃপক্ষ হলো লেবাননে থাকা জাতিসংঘের সেনাবাহিনী এবং জাতিসংঘ।

এই ঘটনা নিয়ে গত সপ্তাহে সরকারের নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠকেও আলোচনা হয়। ওই সভায় বলা হয়, হিজবুল্লাহ সন্ত্রাসীরা হার দোভ সীমান্ত অতিক্রম করেছে। ইসরায়েলি সীমানার ভেতরে তারা দুইটি তাঁবু স্থাপন করেছে। ওই তাবুতে তিন থেকে ৮ জন সশস্ত্র ব্যক্তি রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, এলাকাটি সেনসিটিভ। এ কারণে তারা সামরিক অ্যাকশন নিচ্ছে না। তবে তারা ভিন্ন কৌশল অবলম্বন করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাতে কাজ হয়নি।

২০০৬ সালের জুলাইয়ে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ শুরু হয়।  টানা ৩৩ দিনের যুদ্ধে লেবাননের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। তাদের বেশির ভাগই ছিল বেসামরিক লোকজন। অন্যদিকে ইসরায়েলি পক্ষে নিহত হয় ১৬০ জন। পরে জাতিসংঘের মধ্যস্থতায় একই বছরের ১৪ আগস্ট যুদ্ধবিরতি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )