1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

শেখ হাসিনা সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়েছে; এ্যাড. রাজু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩২৪ জন দেখেছেন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার  সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়েছে। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি বলে মন্তব্য করেছেন রংপুর  জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।
মঙ্গলবার (২০ জুন) নগরীর ৭ নং ওয়ার্ডের চাঁন কুটি এলাকায় শ্রী শ্রী ভক্তি প্রসাদ গৌড়ীয় আশ্রমের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।
রেজাউল করিম রাজু বলেন,’আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন পশুরাম থানা আ’লীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা।এছাড়াও  এ্যাড. ধীরেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন,  আতিক ঊল আলম কল্লোল,মিজানুর রহমান তুহিন, এরশাদুল হক রঞ্জু,জেলা কৃষক লীগের সদস্য সচিব  শহিদুল ইসলাম দুখু,মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন , বুড়িরহাট উচ্চ বিদ্যালয় শিক্ষাক কমল চন্দ্র রায়,বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নির্মুল গোস্বামী,  দুলাল চন্দ্র রায়,যাদোব চন্দ্র রায়, সহ স্হানীয় জেলা, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )