1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার

আগামী বছরের শুরুতেই বেরোবির প্রথম সমাবর্তন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬১ জন দেখেছেন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেছেন, আগামী বছরের প্রথম কোয়ার্টারেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২০ জুন ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির কার্যালয়ে আয়োজিত মূল সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এসব কথা বলেন।

ভিসি হাসিবুর রশীদ বলেন, যেহেতু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে এটিই প্রথম সমাবর্তন সেহেতু এই সমাবর্তন আয়োজনেও সব বিষয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল সনদ প্রস্তুত করা হয়েছে। যেসকল শিক্ষার্থী বিদেশী স্কলারশীপ পেয়েছে তাদের মূল সনদ প্রয়োজন হয়। তাই সমাবর্তনের আগেই যাদের জরুরি প্রয়োজন তারা মূল সনদ তুলতে পারবেন।

অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মতিউর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মূল সনদপত্র বিতরণ শুরু হলো। এখন থেকে যাদের প্রয়োজন তারা নির্ধারিত নিয়মে আবেদনের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে মূল সনদপত্র উত্তোলন করতে পারবে।

অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামনুর মুস্তারীর হাতে মূল সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )