1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

অস্ত্রসহ কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ ও একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সাইমুন হাসান পিয়াস, নাজিরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাহাতের রহমান নিরব, একই এলাকার হোসেন হেলালের ছেলে জোবায়ের হোসেন, দেলোয়ার হোসেনের ছেলে মেরাজ হোসেন, দ্বীন ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত বিজয়, চাঁদ মিয়ার ছেলে ওমায়ের হোসেন, একলাশপুর ইউনিয়নের রমজান বিবি এলাকার বাবুলের ছেলে সাগর হোসেন রিপন ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সালা উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত সিয়াম।

পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮সদস্যকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা করা হয়েছে। তাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )