1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রীর ফোনালাপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল আজ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন কথোপকথন করেছেন। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ইউক্রেন থেকে খাদ্যশস্য নির্বিঘ্নে পরিবহনের বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ চায় অবিলম্বে বিদ্যমান যুদ্ধ বন্ধ হবে যাতে বিশ্বের ‘রুটির ঝুড়ি’ হিসেবে পরিচিত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের নেতৃত্বে ‘ব্ল্যাক সি ক্রপস ইনিশিয়েটিভ’ এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং এই ধরনের উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দিনেও এ ধরনের মহৎ পদক্ষেপ অব্যাহত থাকবে।

ডেনিস শ্যামিহাল আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য ফোরামে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি অনুযায়ী সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল।

প্রধানমন্ত্রী সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, এই নীতিটি সর্বজনীনভাবে অনুসরণ করা উচিত। তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

শেখ হাসিনা উল্লেখ করেন, শান্তির নীতিতে বিশ্বাসী বাংলাদেশের অভ্যুদয়ও যুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু যুদ্ধ কোনো পক্ষের জন্য কল্যাণ বয়ে আনে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথোপকথন শেষে ডেনিস শ্যামিহালের সুস্বাস্থ্য কামনা করেন।

সূত্র : বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )