1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

মেয়াদ শেষে প্রথমবারের মতো নিজ জেলায় আবদুল হামিদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ করার পর প্রথমবারের মতো নিজ জেলা কিশোরগঞ্জে গেলেন মো. আবদুল হামিদ। রোববার (১৮ জুন) বিকেল ৩টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

জেলা ও দায়রা জজ মো. শাম্মী হাসিনা পারভীন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল-মামুনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা তাকে বরণ করেন। কয়েকশ তরুণ মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্টেডিয়াম থেকে সার্কিট হাউজে আবদুল হামিদকে পৌঁছে দেন। সার্কিট হাউজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময় করেন আবদুল হামিদ।

এসময় আবদুল হামিদ বলেন, ‘নিজ জেলায় আসতে পেরে এবং সবার সঙ্গে দেখা হওয়ায় আমার খুব ভালো লাগছে। আবহাওয়া খারাপ থাকায় এক ঘণ্টা আগে আসতে হয়েছে। আমি ভালো আছি। তোমরা কেমন আছ? এবার কিশোরগঞ্জে অনেক দিন থাকবো। পরে সবার সঙ্গে কথা বলবো।’

পরে সার্কিট হাউজ থেকে কড়া নিরাপত্তাব্যবস্থায় শহরের খরমপট্টির নিজ বাসভবন নিয়ে যাওয়া হয় সাবেক রাষ্ট্রপতিকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )