1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদুল আযহা ২৮ জুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

আরবি বছরের শেষ মাস জিলহজের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আগামী ২৮ জুন (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)।

এর আগে পবিত্র ঈদুল আযহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) ঈদুল আযহা উদযাপন করা হবে।

খালিজ টাইমস ও গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশে হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর – ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )