1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ফেনীতে ২ লক্ষ ৫০ হাজার শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন-এ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

ভিটামিন-এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে ফেনীতে ২ লাখ ৫০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে রোববার ১৮ জুন সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন রানা, বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, জেলা ইপিআই সুপার আবদুন নুর প্রমুখ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রোববার দিনভর ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৭৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টিসহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র চালু করা হয়েছে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছা সেবক সহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )