1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহত ১১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে প্রবল গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। এতে দেশটির রিও গ্রান্ডে দো সুলের ১১ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার সংবাদ বিবৃতিতে রিও গ্রান্ডে দো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

ঘূর্ণিঝড়টি সবচেয়ে জোরে আঘাত হেনেছে কারা শহরে। শহরটিতে প্রায় আট হাজার মানুষ বসবাস করেন।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কারা পরিদর্শন করেছেন গভর্নর এডুয়ার্ডো লেইট। তিনি বলেন, কারার অবস্থা আমাদের চিন্তিত করেছে। আমাদের এখন দ্রুত সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো চিহ্নিত করে ওই অঞ্চলের বাসিন্দাদের সাহায্য করতে হবে।

এডুয়ার্ডো লেইট বলেন, গত দুই দিনে দুই হাজার ৪০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এ মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষের প্রাণ বাঁচানো। আমরা আটকেপড়াদের উদ্ধার করছি এবং নিখোঁজদের অনুসন্ধান চালু রয়েছে। এ ছাড়া দুযোর্গে বিপর্যস্ত পরিবারকে সব ধরনের সাহায্য করা হচ্ছে।

শুক্রবার রাত পর্যন্ত পূর্ব উপকূলের একটি পৌরসভা ম্যাকুইনে ব্যাপক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকার অনেক বাসিন্দা তাদের শহরেরে বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্সে আশ্রয় নিয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকির জন্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )