1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

রংপুর সদর উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি এবং কর্মী  সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১৭ জুন) বিকেলে সদর উপজেলা হল রুমে  এ সদস্য সংগ্রহ,  নবায়ন এবং কর্মী  সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হৃদয় কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজ্জাকুন নাসির খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য সংগ্রহ ও নবায়ন এর উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক,অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ ঘোষ তাপস।বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নাছিমা জামান ববি।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল আলম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাওসারুজ্জামান বিটেন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গৌতম কুমার প্রমুখ।
সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগ বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, দেশের বিরুদ্ধে সকল অপতৎপরতা, জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )