1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

বিচিমুক্ত লিচুতে বাজিমাত করছে ভিয়েতনাম, কেজি প্রায় ৩৭শ’ টাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

বিচিমুক্ত (সিডলেস) লিচু চাষ করে বাজিমাত করছে ভিয়েতনাম। বিশ্ববাজারে ব্যাপক চাহিদা থাকায় বেশ ভালো দামও পাওয়া যাচ্ছে। বিজ্ঞানের কল্যাণে লিচু থেকে বিচি ঝেড়ে ফেলতে পেরেছে ভিয়েতনামীরা। ফলে রসালো এই ফল আছে অনেকেরই আকর্ষণে কেন্দ্রবিন্দুতে।

জাপান, যুক্তরাষ্ট্র ও চীনসহ বেশ কয়েকটি দেশে চড়া মূল্যে রপ্তানি করা হচ্ছে ভিয়েতনামি সিডলেস লিচু। দেশটির গণমাধ্যমের খবর বলছে, প্রতি কেজি লিচু গড়ে ৩৪ ডলারে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি টাকায় ৩৭০০ টাকার বেশি।

পরীক্ষামূলকভাবে ৩০ হেক্টর জমিতে এই সিডলেস লিচু চাষ করা হয়েছে। ফলনও বেশ ভালো পাওয়া। এরই মধ্যে জাপানে ও ব্রিটেনে রফতানি করা হয়েছে ১১০০ কিলোগ্রাম লিচু। এ তথ্য দিয়েছে প্রদেশটির কৃষি ও গ্রামীণ উন্নয়ন বিভাগ।

সাধারণ লিচুর চেয়ে এতে চিনির পরিমাণ কম। ফলে যেসব মানুষের ডায়াবেটিস আছে, তারাও নিরাপদে খেতে পারেন। ভিয়েতনামেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে এই লিচু। অর্থাৎ সাধারণ লিচুর চেয়ে ২০ গুণ দামে বিক্রি হচ্ছে এসব লিচু। ভিয়েতনামে লিচু চাষের আগে সেদেশের ব্যবসায়ীরা জাপান থেকে প্রতি কিলোগ্রাম লিচু ৫০ লাখ ভিয়েতনামী ডলারে আমদানি করতেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )