1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ঘূর্ণিঝড় বিপর্যয়ে গুজরাটের ৯৪০ গ্রাম অন্ধকারে, নিহত ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারতের গুজরাট রাজ্যের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে। ঝড়ের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি উপড়ে গুজরাটের ৯৪০ গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে সাড়ে পাঁচ শতাধিক গাছ, বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও।

এতে দুজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। রাজ্যের ভাবনগর জেলায় নিজেদের ছাগলের পালকে রক্ষা করতে গিয়ে এক পশুপালক ও তার ছেলের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।

এ ভয়াবহতার কারণে শনিবার পর্যন্ত মাছ ধরাসহ সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। জাহাজগুলো নিরাপদ স্থানে নোঙর করে রাখা আছে। গুজরাটের জামনগর বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইটের চলাচল শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ জেলার উপকূলবর্তী এলাকায় ‘বিপর্যয়’ আঘাত হানে। শুক্রবার সন্ধ্যার মধ্যে এটি রাজস্থানে উপস্থিত হওয়ার পর দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থলে উঠে আসার পর ‘বিপর্যয়’ কিছুটা দুর্বল হয়ে ‘অতি প্রবল’ থেকে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

আবহাওয়া বিভাগের পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়টির তীব্রতা কমে এর একটানা বাতাসের বেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার থেকে ১১৫ কিলোমিটারে নেমে এসেছে। ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিমে রাজস্থানের দিকে এগিয়ে শুক্র ও শনিবার সেখানে অতি ভারি বৃষ্টিপাতের কারণ হতে পারে।

গুজরাটের কর্মকর্তারা জানিয়েছেন, ‘বিপর্যয়’ এর প্রভাবে রাজ্যজুড়ে ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ ঝড় বইছে। বিভিন্ন স্থানে ৫২৪টি গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে প্রায় ৯৪০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে।

আরব সাগরের মধ্য দিয়ে ১০ দিনেরও বেশি সময় ধরে এগিয়ে অবশেষে গুজরাটের জখৌ বন্দরের কাছ দিয়ে উপকূলবর্তী এলাকায় আঘাত হানে। এ সময় এর বাতাসের একটানা বেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটারের মধ্যে থাকলেও কয়েক ঘণ্টার মধ্যে কিছুটা দুর্বল হয়ে পড়ে।

শুক্রবার স্থানীয় সময় মধ্যরাত আড়াইটার দিকে এটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগে বইছিল, যা দমকা বাতাসসহ ঝড়ো হওয়া আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হয়।

গুজরাট সরকার জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় তারা রাজ্যের উপকূলীয় ও নিম্নাঞ্চলগুলো থেকে ৯৪ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে এনেছে। ‘বিপর্যয়’ এর কারণে রাজ্যটির ৯৯টি ট্রেন যাত্রা বাতিল বা স্বল্প সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে বলে ভারতের পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )