1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

আজ থেকে রবিবার গ্যাস থাকবে না বগুড়ার যেসব এলাকায়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

গ্যাস পাইপলাইনে জরুরি সংস্কারকাজের জন্য আজ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দুদিন বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গত বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অনুপ কুমার।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

পিজিসিএল বগুড়া কার্যালয়ের ব্যবস্থাপক জানান, বগুড়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় থাকা এলেঙ্গা-হাটিকুমরুল ও রংপুর মহাসড়ক প্রশস্তের কাজ চলছে। এ জন্য বগুড়ার শহরের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট এলাকার পাঁচ হাজার তিনশ মিটার পথে ৮ ইঞ্চি মাপের পাইপলাইন প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, এ লাইনের স্থায়ীভাবে গ্যাস প্রবাহ নিশ্চিত করতে শুক্রবার ভোর ৪টা থেকে রবিবার ভোর ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে গ্যাস সরবরাহ দ্রুত চালু করার জন্য চেষ্টা করবে কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )