1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

রংপুরের বড়বিলে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র গনসংযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৮৯ জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গনসংযোগ ও উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার বড়বিল ইউনিয়ন, মন্থানা বাজার, বটতলা, বকশীগঞ্জ হাট, পাল্লারহাট, বাগেরহাট, মালিকের বাজার এলাকায় এ গনসংযোগ করেন তিনি।এছাড়াও বাঘপুর এলাকায় ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মরহুম নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।

গনসংযোগ কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন।

তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

গনসংযোগ কালে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি আমিনুর রহমান প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কান্তেশ্বর রায়,বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বরকত আমিন, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ১ নং ওয়ার্ড ওয়ার্ড আ’লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সোয়াবুর রহমান সোয়েব, সাধারণ সম্পাদক মজিবুল সরকার, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইয়াইয়া সরকার জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি লেবু মিয়া, ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মহব্বত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিএম শাহজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বুলু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিষ্টার হোসেন, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর এর সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক জাফর সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।

প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )