1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

আগামী নির্বাচন যথাসময়ে: প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৫ জুন) সন্ধ্যায় প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনায় বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, জনগণ তাদের ভোট দেবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কারণ তাদের ভোটের মালিক তারাই। ‘যারা জনগণের ভোট পাবে, তারাই সরকার গঠন করবে। এটাই গণতান্ত্রিক ধারা এবং এটা অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপি খুব ভালো করেই জানে যে, অতীতের অপকর্মের কারণে তারা জনগণের ভোট পাবে না। এ কারণে তারা নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে চাইছে।’ তিনি বলেন, ‘আসলে তারা (বিএনপি) চোর ও ভোট কারচুপিকারীদের দল। ভোট ডাকাতি ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব নয়।’

বিএনপি অতীতে দেশের সম্পদ বিক্রি করার শর্তে ক্ষমতায় বসেছিল মন্তব্য করে সরকারপ্রধান বলেন, এ কারণে জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না। তারা জনগণের ভোট পায় না। তাই তারা নির্বাচন থেকে দূরে থাকার পথ খুঁজছে বিএনপির সরকার হটানোর হুঁশিয়ারির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের অবস্থা এতটা দুর্বল হয়ে যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )