1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

ভূমিকম্পে কাঁপল ঢাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে শিলচরে।

ঢাকা ছাড়াও সিলেট থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য বলছে, ভারতের শিলিংয়ের কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬।

ভূমিকম্পে এখনো পর্যন্ত কোথাও ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

সিলেটের রেজা কিবরিয়া বলেন, আমাদের এলাকায়ও ভূমিকম্প হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠে। এ সময় সবার মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ৩২ কিলোমিটার দূরে সৃষ্ট এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮। যার গভীরতা ছিল ৯ কিলোমিটার।

প্রসঙ্গত গত ৫ মে ভোরে ভূকম্পন অনুভূত হয় রাজধানীতে। রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। সেদিনও ছিল শুক্রবার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )