1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করায় মর্গের ম্যানেজার গ্রেপ্তার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

আমেরিকার হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গের ম্যানেজারকে অনুমতি ছাড়াই তার কর্মস্থল থেকে মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি জানায়, ৫৫ বছর বয়সী সেড্রিক লজকে মানব দেহাবশেষ চুরি করে পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পেনসিলভানিয়ার মিডল ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেরার্ড কারাম। তিনি বলেন, এখানকার অনেক ভুক্তভোগী তাদের দেহাবশেষকে চিকিৎসা ও বিজ্ঞান এবং নিরাময়ের স্বার্থে বিলিয়ে দিয়েছিলেন।

লজ ছাড়াও তার স্ত্রী ডেনিস লজসহ আরও পাঁচজনের বিরুদ্ধে মানুষের দেহাবশেষ বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটররা বলেছেন, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত সেড্রিক লজ মৃতদেহের দাফনের আগে চিকিৎসা গবেষণা এবং শিক্ষার জন্য দান করা অঙ্গ এবং অন্যান্য অংশ চুরি করে বিক্রি করেছেন।

তার বিরুদ্ধে বোস্টনের হার্ভার্ড সাইট থেকে দেহাবশেষ নিউ হ্যাম্পশায়ারের গফস্টটাউনে তার বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। যেখানে তিনি এবং তার স্ত্রী দেহাবশেষ বিক্রি করতেন৷

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ লজকে গত ৬ মে তাকে তার পদ থেকে বরখাস্ত করে। কর্তৃপক্ষ জানায়, আমাদের ক্যাম্পাসে এত বিরক্তিকর কিছু ঘটতে পারে জেনে আমরা আতঙ্কিত ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )