1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির কিডনি থেকে সবচেয়ে বড় পাথর অপসারণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার সেনাবাহিনীর একদল চিকিৎসক। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়, গত ১ জুন কলম্বো আর্মি হসপিটালে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে কিডনি থেকে পাথরটি অপসারণ করা হয়। পাথরটি ১৩ দশমিক ৩৭২ সেন্টিমিটার লম্বা, ওজন ৮০১ গ্রাম।

কোনো ব্যক্তির কিডনি থেকে বৃহত্তম পাথর অপসারণের রেকর্ডটি আগে ছিল ভারতীয় চিকিৎসকদের। ২০০৪ সালে তারা এই রেকর্ড করেন। এখন এই রেকর্ডটি শ্রীলঙ্কার সেনাবাহিনীর চিকিৎসকদের দখলে গেল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, ২০০৪ সালে ভারতীয় চিকিৎসকেরা কিডনি থেকে সবচেয়ে বড় যে পাথরটি অপসারণ করে রেকর্ড গড়েন, সেটি লম্বায় ছিল প্রায় ১৩ সেন্টিমিটার। আর ২০০৮ সালে পাকিস্তানে কিডনি থেকে অপসারণ করা হয় সর্বোচ্চ ৬২০ গ্রাম ওজনের পাথর।

শ্রীলঙ্কার সামরিক চিকিৎসকদের গড়া রেকর্ডটি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। তারা বলেছে, ১ জুন কিডনি থেকে পাথরটি অপসারণ করা হয়। পাথরটি লম্বায় ১৩ দশমিক ৩৭২ সেন্টিমিটার (৫ দশমিক ২৪৬ ইঞ্চি)। আগের রেকর্ডটি হয়েছিল ২০০৪ সালে। ওই পাথরটি ছিল ১৩ সেন্টিমিটার লম্বা।

কলম্বো আর্মি হসপিটালের জেনিটো ইউরিনারি ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল কে সুতারশানের নেতৃত্বে এই অস্ত্রোপচার হয়। এই ইউরোলজিস্টের সঙ্গে অস্ত্রোপচারে অংশ নেন ক্যাপ্টেন ডব্লিউপিএসসি পাথিরাথনা ও থামাশা প্রেমাথিলাকা।

শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচারের সময় অ্যানেসথেটিস্ট হিসেবে সহায়তা করেন কর্নেল ইউ এ এল ডি পেরেরা ও কর্নেল সি এস আবেসিংহে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )