1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

যুদ্ধের কৌশল বদল রাশিয়ার, এবার ওডেসায় লাগাতার মিসাইল হামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। আগে তারা সেনা পাঠিয়ে সম্মুখ সমরে নেমেছিল। এবার সেই পথ থেকে সরে এসে এখন তারা মিসাইল ও ড্রোনের সাহায্যে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে। একের পর এক শহর লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হচ্ছে।

এরই ধারাবাহিতকতায় জেলেনস্কির শহরের পর এবার ওডেসায় মিসাইল আক্রমণ চালিয়েছে রাশিয়া। এতে বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়ে গেছে দোকান, বাড়িঘর ও গুদাম।

কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে বুধবার দিনভর ওই বন্দর শহর মিসাইল হামলা হয়েছে বলে জানা গেছে।

এতে অন্তত তিনজন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে।

ইউক্রেনের অভিযোগ, ওডেসার গুদাম, দোকান, বাড়ি এবং স্কুলে আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, প্রতিটি ভবন সম্পূর্ণ ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ওডেসা বন্দর শহরকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল। গত জানুয়ারিতে ইউনেসকো জানিয়েছে, শহরটি বিপদগ্রস্ত।

ওডেসার পাশাপাশি দনেৎস্ক অঞ্চলেও বুধবার লাগাতার মিসাইল আক্রমণ করেছে রাশিয়া। সেখানেও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছোটবেলার শহর ক্রিভি রিহে মিসাইল হামলা চালানো হয়।

কিয়েভেও প্রতিদিন ড্রোন এবং মিসাইলের সাহায্যে আক্রমণ চালানো হচ্ছে। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে কিয়েভে মিসাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করা সম্ভব হচ্ছে।

এদিকে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানান তিনি।

লুকাশেঙ্কো জানিয়েছেন, যে মিসাইল এবং বোমা তাদের হাতে এসেছে তা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে অন্তত তিনগুণ বেশি শক্তিশালী।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, ডয়েচে ভেলে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )