1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইউক্রেনে পড়ে আছে রুশ সেনাদের লাশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

রাশিয়ার দখলে থাকা অঞ্চল পুনরুদ্ধারে পালটা আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। চলতি সপ্তাহে শুরু হওয়া এই হামলায় বেশ সফলতাও পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার দখলে থাকা বেশ কিছু এলাকাও নিজেদের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী।

এদিকে রাশিয়াকে হটিয়ে পুনরায় দখল নেওয়া এলাকায় মিলছে রুশ সেনাদের সারি সারি লাশ। মিলছে ট্যাংক-সাঁজোয়া যানের ধ্বংসস্তূপও। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য মুক্ত হওয়া স্টোরোজেভ নামে একটি ইউক্রেনীয় গ্রামের রাস্তায় রুশ সেনাদের লাশ এবং পোড়া সাঁজোয়া যান সারিবদ্ধ হয়ে পড়ে আছে। ইউক্রেনীয় সেনারা দক্ষিণ ও পূর্ব ইউক্রেনে পালটা হামলার অংশ হিসাবে গত কয়েক দিনে স্টোরোজেভ ও আরও কয়েকটি গ্রাম পুনর্দখল করে এবং ভয়ঙ্কর এই দৃশ্য সেই যুদ্ধের নৃশংসতার সাক্ষ্যই বহন করছে।

বার্তা সংস্থাটি বলছে, বুধবার যখন রয়টার্সের সাংবাদিকরা ওই গ্রামে পৌঁছান, তখন নিহত কিছু রাশিয়ান সৈন্য তাদের গাড়ির ধ্বংসস্তূপের পাশে ধুলোমাটিতে পড়েছিল। অন্যরা আশপাশের ঘাস ও মাঠের মধ্যে পিষ্ট হয়ে পড়েছিল। মূলত সেখানেই মৃত্যু হয়েছিল তাদের।

রাশিয়া-ইউক্রেনের মারাত্মক এই যুদ্ধে স্টোরোজেভ গ্রামের অভ্যন্তরে রাস্তার ধারে সারিবদ্ধ ছোট একতলা বাড়িগুলো গোলাবর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাড়ির ছাদ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে বা গোলার আঘাতে গর্ত সৃষ্টি হয়েছে।

নিজেকে আর্টেম বলে পরিচয় দেওয়া ইউক্রেনীয় সৈনিক স্টোরোজেভ গ্রামে রয়টার্সকে বলেন, ‘তিন দিন আগে আমরা স্টোরোজেভ গ্রাম মুক্ত করেছি। আপনি নিজেরাই দেখতে পারেন কীভাবে এটি দখলে নেওয়া হয়েছে। আপনি ধ্বংস হওয়া হার্ডওয়্যারটি দেখতে পাচ্ছেন। ইউক্রেনের জন্য এটি গৌরবের।’

সোমবার অনলাইনে পোস্ট করা ছবিতে ইউক্রেনীয় সেনাদের স্টোরোজেভের একটি ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে ইউক্রেনের হলুদ ও নীল পতাকা ধরে থাকতে দেখা যায়।

রয়টার্স বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ান বাহিনী ইউক্রেন আক্রমণ শুরু করে। পূর্ণ মাত্রায় শুরু হওয়া সেই আগ্রাসনের এক মাস পরে ২০২২ সালের মার্চ মাস থেকে এই গ্রামটি রাশিয়ান বাহিনীর দখলে ছিল।

ইউক্রেনীয় সেনারা বলেছেন, তাদের আক্রমণে প্রায় ৫০ রুশ সেনা নিহত হয়েছেন এবং চারজনকে বন্দি করা হয়েছে। রয়টার্স রাশিয়ান সেনাদের হতাহতের এ সংখ্যা যাচাই করতে পারেনি। যদিও লাশ এখনো রাস্তা এবং আশপাশের মাঠে ছড়িয়ে পড়ে রয়েছে।

স্টোরোজেভ গ্রামটি মোকরি ইয়ালি নদীর কাছে অবস্থিত গ্রামগুলোর একটি। এর আগে গত রোববার ইউক্রেন জানায়, তার বাহিনী দেশের দক্ষিণ দিকে অগ্রসর হয়ে মোকরি ইয়ালি বরাবর তিনটি গ্রাম রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করেছে।

ওই তিনটি গ্রাম হচ্ছে— ব্লাহোদাত্নে, নেসকুচনে ও মাকারিভকা। পরে সব মিলিয়ে রাশিয়ার দখলে থাকা সাতটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করে ইউক্রেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )