1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

মার্কিন ডলারের মান চার সপ্তাহের মধ্যে সর্বনিম্নে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

আরও কমল মার্কিন ডলারের মান। বুধবার যুক্তরাষ্ট্রের মুদ্রার মান শূন্য দশমিক ৩ শতাংশ কমে যায়, যা বিগত ৪ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুদের হার অপরিবর্তিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রার অবনমন ঘটেছে। কার্যদিবস শেষে ডলার সূচক শূন্য দশমিক ৩ শতাংশ নিম্নমুখী হয়ে ১০৩.০১ এ দাঁড়িয়েছে। এর আগে এটি ১০২ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছিল।

এতে ইউরোর মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৮২৭ ডলারে।

জাপানি মুদ্রার বিপরীতেও দর হারিয়েছে গ্রিনব্যাক। যে হার শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি ডলারের মূল্য নিষ্পত্তি হয়েছে ১৩৯ দশমিক ৯০৫ ইয়েনে।

স্টার্লিংয়ের শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর দাঁড়িয়েছে ১ দশমিক ২৬৬০ ডলারে। সূত্র: রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )