আজ বিকাল ০৫ ঘটিকার সময় নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় আওয়ামী যুবলীগের নিজস্ব কার্যালয়ে আওয়ামী যুবলীগের আয়োজনে শান্তি-সমাবেশ করেন। এ সময় উপস্থিত চিলেন আওয়ামী যুবলীগের জেলা সভাপতি দিদারুল কবির রতন, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি জিয়াউল আলম মিস্টার, সহ-সভাপতি রাশেদ হাজারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সরিফুল্লা হাজারী, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভাবলু সহ জেলার নেতাকর্মীরা।
দিদারুল কবির রতন তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা কে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে জেলা যুবলীগ বদ্ধপরিকর। একই সাথে তিনি জেলা ও সকল উপজেলায় শান্তি- সমাবেশ করবেন বলে জানান।