1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৭৬ হাজার পশু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

এবার কোরবানির জন্য চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুত করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৯০টি গবাদিপশু। যা প্রয়োজনের তুলনায় প্রায় ৫০ হাজার বেশি।

জেলা প্রাণীসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ২৬ হাজার ৩৭৯টি। এর বিপরীতে জেলার ৫ উপজেলায় ছোট-বড় ও মিলিয়ে ১২ হাজার ১২৯টি খামারে ১ লাখ ৭৬ হাজার ৬৯০টি গবাদিপশু ও ছাগল লালন-পালন করে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ফলে জেলায় এবার পশু উদ্বৃত্ত থাকবে ৫০ হাজার ৩১১টি।

১ লাখ ৭৬ হাজার ৬৯০টি গবাদিপশু ও ছাগলের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে রয়েছে ১৭ হাজার ২৩০টি ষাঁড়, ১৯ হাজার ৩৪৪টি বলদ, ১২ হাজার ২৮৩টি গাভী, ৮৯টি মহিষ, ৩৩ হাজার ১৪২টি ছাগল ও ১ হাজার ৮৪৪টি ভেড়া।

শিবগঞ্জে রয়েছে ৭ হাজার ২০টি ষাঁড়, ৩ হাজার ৩৮২টি বলদ, ৩ হাজার ৯১টি গাভী, ১৮টি মহিষ, ২০ হাজার ৫৩৪টি ছাগল এবং ১ হাজার ৭৩৭টি ভেড়া। নাচোলে রয়েছে ২ হাজার ৩৫৯টি ষাঁড়, ১ হাজার ২৩২টি বলদ, ১ হাজার ৮৭৩টি গাভী, ৪০টি মহিষ, ৩ হাজার ৪৮১টি ছাগল এবং ভেড়া রয়েছে ১ হাজার ৩২৪টি।

গোমস্তাপুরে রয়েছে ৭ হাজার ৯৫৪টি ষাঁড়, ৬ হাজার ৭৯৮টি বলদ, ৭ হাজার ১২৬টি গাভী, ৩৮টি মহিষ, ৬ হাজার ৯৬৬টি ছাগল ও ভেড়া রয়েছে ৩ হাজার ৫৭৯টি এবং ভোলাহাটে রয়েছে ৩ হাজার  ৩৬০টি ষাঁড়, ৩১৭টি বলদ, ৩ হাজার ১৭৪টি গাভী, ৫৬টি মহিষ, ৬ হাজার ৯০৭টি ছাগল ও ভেড়া ১ হাজার ১০৩ টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছর চাঁপাইনবাবগঞ্জের খামারিরা গরু পালন করে আসছেন। প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করা হচ্ছে এসব গরু। ক্ষতিকর স্টেরয়েড জাতীয় ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করেন না তারা। তবে গো খাদ্যের দাম বেশি হওয়ায় খামারিদের বাড়তি টাকা গুণতে হচ্ছে। ফলে গরুর দাম স্বাভাবিকভাবে বেশি পড়বে বলে ধারণা অনেকের।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকার বাশরি ডেইরি খামারির তত্ত্বাবধায়ক সাইদুর রহমান জানান, শুধু ঈদকে সামনে রেখে নয়, সারা বছর জুড়ে দেশি জাতের গরু পালন করা হয়ে থাকে এই খামারে। অনলাইনের মাধ্যমে ক্রেতারা এখান থেকেই গরু কিনে থাকেন। তবে বর্তমান বাজারে গরুর চাহিদা অনুযায়ী দামও ভাল রয়েছে বলে জানান তিনি।

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মোস্তাফিজুর রহমান জানান, ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত বা লালন-পালন করা পশু দিয়েই এবারের কোরবানির চাহিদা মেটানো সম্ভব হবে। ফলে এবার জেলায় কোরবানিতে পশুর সংকট হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )