1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

তিন মাসে কোটিপতি বেড়েছে ২৪৫ জন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

দেশের অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যাংকিং খাতে ৩ মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২৪৫ জন। গত বছরের ডিসেম্বরে কোটিপতি আমানতকারী ছিলেন ১ লাখ ৯ হাজার ৯৪৭ জন। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ১৯২ জনে। আলোচ্য সময়ে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধির হার কমলেও কোটপতি আমানতকারীদের সংখ্যা বেড়েছে।

 

এর আগে এই হার আরও বেশি করে বাড়ত। ১ হাজার ৭০০ থেকে ২ হাজার পর্যন্ত বাড়ার নজির রয়েছে। তবে জুনের তুলনায় সেপ্টেম্বরে এ সংখ্যা কিছুটা কমেছিল। মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনটি প্রতি তিন মাস পরপর কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করে। গত বছরের মার্চে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৫৯৭ জন। এক বছরের হিসাবে বেড়েছে ৬ হাজার ৫৯৫ জন। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, কোটিপতি আমানতকারীদের ১০টি ক্যাটাগরির মধ্যে ২টি ক্যাটাগরিতে আমানতকারী কমেছে। বাকি ৮টি ক্যাটাগরিতে আমানত বেড়েছে। এর মধ্যে ১ কোটির বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ৮৭ হাজার ১৬৭ জন। মার্চে তা কমে ৮৭ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে। তিন মাসে কমেছে ৬৬ জন। ৫০ কোটি টাকার বেশি আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ১ হাজার ৭৬২ জন। গত মাসে তা ৪ জন কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮ জনে।

বাকি ৮টি ক্যাটাগরির মধ্যে ৫ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ১১ হাজার ৯৪৫ জন। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০ জনে। ওই সময়ে এই ক্যাটাগরিতে আমানতকারী বেড়েছে ৯৫ জন। ১০ কোটির বেশি থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা গত বছরের ডিসেম্বরে ছিল ৩ হাজার ৮৪৫ জন। মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭৫ জনে। আলোচ্য সময়ে বেড়েছে ৩০ জন। ১৫ কোটির বেশি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ডিসেম্বরে ছিল ১ হাজার ৮৩৩ জন।

মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৪ জনে। আলোচ্য সময়ে বেড়েছে ৪১ জন। একই সময়ের ব্যবধানে ২০ কোটি টাকার বেশি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ১ হাজার ১৪৩ জন থেকে বেড়ে ১ হাজার ১৪৫ জন হয়েছে। আলোচ্য সময়ে বেড়েছে ২ জন।

২৫ কোটির বেশি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৮৮৭ জন থেকে বেড়ে ৯২৭ জন হয়েছে। তিন মাসে বেড়েছে ৪০ জন। ৩০ কোটির বেশি থেকে ৩৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৪৭২ জন থেকে বেড়ে ৪৯৯ জন হয়েছে। আলোচ্য সময়ে বেড়েছে ৭২ জন। ৩৫ কোটির বেশি থেকে ৪০ কোটি টাকার আমানতকারীর সংখ্যা ৩১৫ জন থেকে বেড়ে ৩২৭ জন হয়েছে। তিন মাসে বেড়েছে ১২ জন।

৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ৫৭৭ জন থেকে বেড়ে হয়েছে ৬৪৬ জন। আলোচ্য সময়ে বেড়েছে ৬৯ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )