1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

নোয়াখালীতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৫৬ জন দেখেছেন

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজলে আজিম কচি মিয়া দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন। নীচ তলায় ভাড়াটিয়া থাকেন। নীচ তলার একটি অংশ ভাড়া দেওয়ার জন্য টু-লেট সাইনবোর্ড টানানো ছিল।

ফজলে আজিম কচি মিয়ার মা হোসনে আরা বেগম বলেন, নূর নাহার বেগম ও তার মেয়ে প্রিয়ন্তী সকালে বাসায় ছিলেন। বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ঢুকে নূর নাহারকে কুপিয়ে হত্যা করে। এসময় মেয়ে চিৎকার করলে তাকেও কুপিয়ে তারা পালিয়ে যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রিয়ন্তী মারা যায়।

এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে আলতাফ হোসেন নামে একজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আটক আলতাফ হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহের গ্রামের মৃত আবুল কালামের কালামের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )