1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

বাংলাদেশের মাটি জঙ্গিবাদের নয়, মানবতার : শিক্ষামন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৩৭ জন দেখেছেন

বাংলাদেশের মাটি জঙ্গিবাদের নয়, মানবতার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, জঙ্গিবাদ নয়, যোগ্যতা ও মানবিকতার সমন্বয়ে সোনালি ভবিষ্যৎ তৈরি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে তৈরি হতে হবে।

মঙ্গলবার নগরের একটি হোটেলে কোডার্স ট্রাস্ট চট্টগ্রাম ক্যাম্পাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

কোডার্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আজিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ওয়াশিকা আয়েশা খান এমপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড. মশিউর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আমিনুর রহমান ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। গবেষণায় জোর দিতে হবে। আধুনিক বিশ্বের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার দ্বার উন্মুক্ত করতে হবে। একবার ফল না আসলেও গবেষণার ধারা চলমান রাখতে হবে। যুগের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সৃষ্টি করে বিভিন্ন সফট স্কিলস শেখার পরিবেশ তৈরি করতে হবে।

বিদ্যুৎসহ বর্তমান সময়ের নানা সংকটের প্রসঙ্গ এনে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে দিনের একটি বৃহৎ সময় বিদুৎ থাকতো না, বেশিরভাগ জায়গায় বিদ্যুতের লাইনও ছিল না। অথচ বর্তমানে দেশের চিত্র পুরোপুরি ভিন্ন। আজকে শিল্প খাতের প্রসারের ফলেই দেশের অগ্রযাত্রা চলমান রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )