1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

পুলিশে বড় রদবদল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২০২ জন দেখেছেন

পুলিশে বড় রদবদল করেছে সরকার। ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এ ছাড়া সাতজন ডিআইজি পদেও রদবদল করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদী জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারী জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে নওগাঁ জেলায়, বিশেষ শাখা ঢাকার পুলিশ সুপার মোনালিসা বেগমকে শেরপুর জেলায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুর জেলায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আল বেলী আফিফাকে গোপালগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।

এ ছাড়া অ্যান্টি টেরোরিজম ইউনিট-ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জ জেলায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলায়, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর-ঢাকার পুলিশ সুপার মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনা জেলায়, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুর জেলায়, অ্যান্টি টেরোরিজম ইউনিট ঢাকার (পুলিশ অধিদপ্তরের রিপোর্টকৃত) পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানকে ভোলা জেলায় এবং মাদারীপুর অঞ্চল হাইওয়ের পুলিশ সুপার (গাজীপুর মহানগর পুলিশ, গাজীপুরে বদলির আদেশপ্রাপ্ত) মো. মাহাবুবুল আলমকে শরীয়তপুর জেলায় বদলি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )