1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

এবার ইউক্রেনের নতুন শহরে হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ৬

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে সোমবার মধ্যরাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন আরও অনেক মানুষ। তাদের উদ্ধার করতে কাজ করছে বলে জানিয়েছেন শহরটির সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল।

মঙ্গলবার হামলার ঘটনা তিনি টেলিগ্রাম পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

ভিলকুল বলেন, ক্রিভি রিহ শহরে রুশ হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আরও কয়েক ডজন লোক আহত হয়েছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারে কাজ করছেন।

তিনি বলেন, তাদের সঠিক অবস্থান অস্পষ্ট রয়েছে; একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেখানে আগুন লেগেছে এবং হামলায় ক্ষতিগ্রস্ত একটি গুদামে উদ্ধার অভিযান চলছে।

ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি লাইসাক বলেন, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে হামলায় তিনজন নিহত হন এবং পরে হাসপাতলে আরও তিনজন নিহত হয়েছেন। ধ্বংস হওয়া গুদামের ধ্বংসস্তূপের নিচে সম্ভবত আরও লোক রয়েছে এবং উদ্ধারকারীরা তাদের খুঁজছেন।

তিনি বলেন, এয়ার ডিফেন্স শহরের ওপর দিয়ে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিভি রিহ শহরে হামলার নিন্দা করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )