1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

ইতালির ধনকুবের ব্যবসায়ী, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি গুরুতর অসুস্থ অবস্থায় মারা গেছেন। দেশটির গণমাধ্যম সোমবার এ খবর দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

৮৬ বছর বয়সী বেরলুসকোনি ‘কিছুদিন ধরে’ লিউকেমিয়ায় ভুগছিলেন এবং সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল।

ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখানেই সোমবার তার মৃত্যু হয়। ২০২০ সাল কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে বারবার শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

বেরলুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। ১৯৯০ এর দশকে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।

বেরলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।

তার মধ্য ডানপন্থি ফরচা ইতালিয়া পার্টি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্ষমতাসীন ডানপন্থি জোটের অংশ। তবে মেলোনির সরকারের কোনো পদে ছিলেন না বেরলুসকোনি। তিনি ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের সদস্য ছিলেন।

তার মৃত্যু আগামী দিনগুলোতে ইতালির রাজনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।

১৯৩৬ সালে মিলানে জন্ম নেওয়া বেরলুসকোনি ভ্যাকুয়াম ক্লিনার বিক্রির মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। পরে একটি নির্মাণ কোম্পানি প্রতিষ্ঠা করেন। কিন্তু টেলিভিশন চ্যানেলের ব্যবসার মধ্য দিয়ে তিনি ইতালির অন্যতম সবচেয়ে ধনীতে পরিণত হন।

তিনি ইতালির জনপ্রিয় ফুটবল ক্লাব এসি মিলানের মালিক ছিলেন। ১৯৮৬ সালে ক্লাবটিকে দেউলিয়া হয়ে যাওয়া থেকে রক্ষা করেছিলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )