1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ভারতে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ফ্লাইট অপারেশনে বিশৃঙ্খলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

তীব্রতা বেড়ে গিয়ে প্রবল বৃষ্টি এবং দমকা বাতাসের সাথে ভারতের মুম্বাইয়ে সংক্ষিপ্তভাবে আঘাত করেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এর ফলে মুম্বাইয়ের ফ্লাইট অপারেশন বিঘ্নিত হয় এবং বিশৃঙ্খলা দেখা দেয় মুম্বাই বিমানবন্দরে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল সন্ধ্যায় আরব সাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড় বিপর্যয় বয়ে যাওয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতের মুম্বাইয়ের ফ্লাইট অপারেশন প্রভাবিত হয়েছে।

মুম্বাই বিমানবন্দরে গতকাল শত শত যাত্রী তাদের ফ্লাইটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিল। আবহাওয়ার কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, আবার কিছু ফ্লাইটের ল্যান্ডিং বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছে।

ঘূর্ণিঝড় বিপর্যয় বৃহস্পতিবার গুজরাট ও পাকিস্তান উপকূলে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ মৎস্যজীবীদের গুজরাট, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপের উপকূলের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে পাকিস্তান সরকার সিন্ধু ও বেলুচিস্তানের কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ১৩ জুন রাত থেকে সিন্ধু ও মাক্রান উপকূলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )