1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা বিতরণে কর্মীকে জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

গভীর রাতে টাকা বিতরণ করার দায়ে মোঃ ইসমাইল হোসেন নামে এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সে কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে ওই টাকা বিতরণ করছিল বলে জানা গেছে।

কক্সবাজারের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার সময় কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় স্টেডিয়ামের কাছে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে টাকা বিতরণের খবর পেয়ে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মোঃ ইসমাইল হোসেন নামে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে হাতে নাতে আটক করা হয়।

 

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী ১৭(গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার কাছে থাকা ২ হাজার ২৬০ টাকা জব্দ করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, পৌর নির্বাচনের আচরণ বিধি লংঘন করায় এই জরিমানা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )