1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

বিপর্যয়’ এখন ‘অতি শক্তিশালী’ ঘূর্ণিঝড়, ১৫ জুন আঘাত হানতে পারে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব পড়তে পারে ভারতীয় উপকূলেও। ক্রমেই উত্তর মুখে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের উপকূলের আরও কাছে চলে আসবে ঘূর্ণিঝড়টি।

ইতোমধ্যেই শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় ‘অতি শক্তিশালী’ ঝড়ে পরিণত হয়েছে।

এই আবহে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় ও স্থানের আপডেট দিল ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় ইতোমধ্যেই অতি শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে। এটি ৯ কিমি প্রতি ঘণ্টা বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আগামী ১৫ জুন, বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ঘটতে পারে।

সেই সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় ১৫ জুন দুপুরের দিকে সৌরাষ্ট্র ও কচ্ছের ওপর দিয়ে যাবে। গুজরাটের মান্ডভি এবং পাকিস্তানের করাচির মধ্য দিয়ে পাকিস্তানি উপকূলে আছড়ে পড়তে পারে বিপর্যয়। বর্তমানে এই ঘূর্ণিঝড় মুম্বাইয়ের ৫৮০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে, পোরবন্দরের ৪৮০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং করাচির ৭২০ কিমি দক্ষিণে অবস্থান করছে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। করাচি বন্দরের তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের জেরে কেরালার তিরুঅনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, আলাপ্পুজহা, কোট্টায়াম, ইদ্দুকি এবং কোঝিকোড়ে হলুদ সতর্কতা জারি ছিল। কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে। এই আবহে আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )