1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘পুরো গ্রীষ্মজুড়ে’ চলতে পারে কানাডার দাবানল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

কানাডায় চলমান দাবানল আরও তীব্র আবার ধারণ করেছে। এতে দেশটির পশ্চিমাঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

দেশটির আলবার্টাতে আগুনের তীব্রতা বেড়েছে। সেখানে গত শুক্রবার রাতে এডসন শহর থেকে আরও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এ নিয়ে গত মে মাস থেকে এই শহরটির মানুষ দ্বিতীয়বার উচ্ছেদ প্রত্যক্ষ করল।

কানাডার একজন প্রাদেশিক মন্ত্রী সতর্ক করে বলেছেন, এই দাবানল ‘পুরো গ্রীষ্মজুড়ে’ চলতে পারে। বার্তাসংস্থা এএফপির বরাতে আজ রবিবার এই খবর প্রকাশ করেছে এনডিটিভি।

খবরে বলা হয়েছে, নতুন ও তীব্রতর এই দাবানল কানাডাজুড়ে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করছে।

চলতি বছরের শুরু থেকে এই দাবানলে প্রায় ১৭ হাজার ৮০০ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। আগের বিভিন্ন দাবানলে গড়ে যত অঞ্চল ক্ষতিগ্রস্ত হতো, সর্বশেষ পরিসংখ্যান তার চেয়ে অনেক বেশি। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর আমেরিকার এই দেশটি বিশ্বের অন্যান্য অংশের তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )