1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কাজাখস্তানে দাবানল; নিহত ১৪

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বড় ধরনের দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের কারণে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বনে আগুন লাগার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

বজ্রপাতের মাধ্যমে বিশাল এই দাবানল শুরু হয় বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় শনিবার বলেছে, দাবানলের কারণে ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মানুষের বাড়িঘরও নিরাপদ রয়েছে।

তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মোট, ১৪টি মৃতদেহ পাওয়া গেছে। ’

এর আগে মন্ত্রণালয়টি জানিয়েছিল, দাবানলের কারণে আটকে পড়া ফরেস্ট রেঞ্জার্সদের খোঁজে সন্ধান চলছে। এছাড়া আগুনে ৬০ হাজার হেক্টর (১ লাখ ৪৮ হাজার একর) জমি পুড়ে গেছে বলেও জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )