1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১৬৫ জন দেখেছেন

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট এবং বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আঙ্কারার এলমাদাগ এলাকায় অবস্থিত এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার ফাইটার এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

এরইমধ্যে ঘটনাটির বিচার বিভাগীয় ও প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। কারখানার মালিক তুরস্কের মেশিনারি অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এমকেই।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রকেট এবং বিস্ফোরক দ্রব্যের প্রয়োজন মেটায় এ কারখানা।

আঙ্কারার গভর্নর ভাসিফ শাহীন সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কর্মী ওই কারখানার মধ্যে আটকা পড়েনি।

তিনি জানান, রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে।

তুর্কি গণমাধ্যম বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )