1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ বছর পর আবার একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ থাকছে বিশেষ চমক ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১৩৪ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়, তবে দায় স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ২০ পয়সা দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ১ চট্টগ্রামের ৮ গুদামে ১,৮০০ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড ‘ঘুষের টাকা দিয়ে পোশাক পরেছি, ঘুষ খাওয়ার জন্যই’—ভিডিও ভাইরাল, এএসআই প্রত্যাহার ইমো হ্যাকিংয়ের ‘রাজধানী’ বিলমাড়িয়ায় হ্যাকার সম্রাট গ্রেপ্তার

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

রোববার (১১ জুন) সকালে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সিএনজির যাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার এলাকা থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুইজন নিহত হয়। এছাড়া আরো একজন আহত হয়েছে।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )