ফরিদপুরের মধুখালীতে প্রায় দু’কোটি টাকা মূল্যের সোনার বারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জুন) দুপুরে সোনার বার পাচারকারী ওই দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীরা হলো, ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্লার মেয়ে জামিলা পারভীন (২৫)।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ৬টি সোনার জব্দ করা হয়েছে যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮৫ হাজার ৮৫০ টাকা।