বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত অফিস সহায়ক (সাময়িক বরখাস্তকৃত) জেনারুল হক পিনুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুন) রাতে ঢাকা থেকে র্য্যাব ৩ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার ৯ নং পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
গ্রেফতার নিয়ে সংবাদ সম্মেলনে পীরগঞ্জের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, জেনারুল হক পিনুর নামে ১১টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিলো।
জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
র্যাব-৩ এর সহযোগীতা নিয়ে শুক্রবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, আগের বিভাগীয় কমিশনারের সময় অফিস সহায়ক জেনারুল হক পিনুর নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী চাকরিচুত্যিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে। বরখাস্ত অফিস সহায়ক পিনু এখন আর বিভাগীয় কমিশার কার্যালয়ে কর্মরত নেই। তার বিরুদ্ধে বাইরে প্রতারণাসহ কোনো ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে তার দায় তাকেই নিতে হবে।