1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় নিয়ে যা জানা গেল লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র শক্তি বাড়ছে, আঘাত হানতে পারে যেসব দেশে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাব পাকিস্তান ও ভারতের উপকূলে পড়তে পারে। এটির গতিপথ সামান্য পরিবর্তন হয়েছে। পাকিস্তানের আবহাওয়া দফতরের বরাতে এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ।

শুক্রবার প্রকাশিত সর্বশেষ তথ্যে পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তি ধরে রেখে, কিছুটা দিক পরিবর্তন করে সর্বশেষ ১২ ঘণ্টায় ধীরগতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে সরেছে। বর্তমানে ঝড়টি ১৪ দশমিক ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৬৬ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দাঘ্রিমাংশে এবং করাচি শহরের দক্ষিণ দিক থেকে ১ হাজার ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার এবং ‍মূলকেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এছাড়া আবহাওয়ার যে পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করছে সেটি ঘূর্ণিঝড়টির শক্তি আরও বাড়ার ক্ষেত্রে আদর্শিক বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দফতরটি আরও জানিয়েছে, উপরিভাগের বাতাসের পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন ঝড়টি ওমান-পাকিস্তানের পূর্ব উপকূলের দিকে যাবে। আবার কেউ বলছেন ঝড়টি ভারতের গুজরাট এবং পাকিস্তানের সিন্ধ উপকূলে আঘাত হানবে। ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী ১৩ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত সিন্ধ-মাকরান উপকূলে বজ্রবৃষ্টি, অতিবৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে পারে। তাছাড়া ওসব এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৫ থেকে ২৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )