1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ঋষি সুনাক এবং জো বাইডেনের ‘অ্যাটলান্টিক ডিক্লারেশন’ বাণিজ্যিক চুক্তি সাক্ষর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ‘অ্যাটলান্টিক ডিক্লারেশন’ নামে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চুক্তিটি মুক্ত বাণিজ্য চুক্তির মতো না হলেও দুইদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদার করবে।

বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে একটি বৈঠকে অংশ নেন। দুই দেশের মধ্যেকার ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কে আরও জোরদার করতে তারা ‘অ্যাটলান্টিক ডিক্লারেশন’ নামক একটি বাণিজ্যিক অংশীদারিত্ব চুক্তি সাক্ষর করেন।

পরিচ্ছন্ন জ্বালানি স্থানান্তরকে ত্বরান্বিত করার এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তি কার্যকর করার মাধ্যমে বিশ্বে চলমান জ্বালানী ও খনিজ সম্পদের চেইনের দুর্বলতা হ্রাস পাবে এবং এটি রাশিয়াকে বিশ্ব বেসামরিক পারমাণবিক শক্তি বাজার থেকে দূরে রাখতে সাহায্য করবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক একটি যৌথ সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের জানান, তারা ইউক্রেনের জনগণকে সর্বদা সমর্থন করার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। তারা মনে করেন, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর প্রভাবে বিশ্ব স্থায়িত্ব বিপদের মুখে পড়েছে, এই প্রভাব কমাতে দুই দেশ প্রতিরক্ষা ও পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চাচ্ছে।

বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মার্কিন শিল্পপতিদের সঙ্গেও একটি বৈঠক করেন। তিনি জানান, মার্কিন শিল্পপতিরা যুক্তরাজ্যে এক হাজার সাতশ কোটি ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )