1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নতুন রাজনৈতিক দল সামনে আনল ইমরান খানের পক্ষত্যাগীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ইমরান খানের সাবেক ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর তারিন নতুন রাজনৈতিক দল সামনে নিয়ে এসেছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তার পাশে উপস্থিত  ছিলেন ইমরান খানের দলের সাবেক কয়েকজন নেতা।

গত  ৯ মে আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর পিটিআই নেতাকর্মীরা পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ করে। একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসভবনে হামলা চালানো হয়।

এই ঘটনার পর ইমরান খানের দলের ওপর নজিরবিহীন দমন-পীড়ন শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ১৫ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তিন ডজনের বেশি সিনিয়র নেতা গ্রেফতারের পর মুক্তি পেয়ে ইমরান খানের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দেন। এখন তারা নতুন রাজনৈতিক দল সামনে আনল।

ডনের খবর অনুসারে , জাহাঙ্গীর তারিনের ঘোষিত রাজনৈতিক দলের নাম ইসতেহকাম-ই পাকিস্তান পার্টি। নতুন দল আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটিআিইয়ের সাবেক নেতা আলিম খান, ইমরান ইসমাইল, তানভীর ইলিয়াস প্রমুখ।

ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে তার দল ভাঙার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তিনি যাতে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে না পারেন, সেজন্য সেনাবাহিনী ব্যাপক উদ্যোগ নিয়েছে। দলের নেতাদের রাজনীতি ত্যাগের ঘোষণা দিতে বাধ্য করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )