1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

খেরসনে বাঁধ বিস্ফোরণে লোকালয়ে ঢুকছে পানি, বিপদে বহু মানুষ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ইউক্রেনের খেরসনের নোভা কাখোভকা বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে ৮০টি শহর এবং অনেক গ্রাম। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি এমন শঙ্কা প্রকাশ করার পর অনেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে। একদিনে অনেক জায়গা ইতোমধ্যে প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। উদ্ধার তৎপরতা শুরু করেছে ইউক্রেনের জরুরি পরিষেবা।

মঙ্গলবার ভোরের দিকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ‘নোভা কাখোভকা’ জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধটি বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়া নিয়ে পরস্পরকে দুষছে ইউক্রেন ও রুশ কর্তৃপক্ষ।

খেরসন অঞ্চলে ডিনিপ্রো নদীর উজানে অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ‘নোভা কাখোভকা’ বাঁধটি। কে বা কারা বিস্ফোরণ দিয়ে একাংশ উড়িয়ে দেয়। এতে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের মধ্য দিয়ে পানি অনিয়ন্ত্রিতভাবে প্রবাহিত হচ্ছে। ইউক্রেনের দখলে থাকা অংশের দিকে অনেক জায়গা প্লাবিত।

খেরসনের ইউক্রেনপন্থি কর্তৃপক্ষ বলছে, একটি বিপর্যয়কর বন্যার ঝুঁকি সৃষ্টি হয়েছে। জলাধারের পানির ওপর নির্ভর করে থাকতে হয় সেখানকার কৃষকদের। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানির যোগানও আসে এখান থেকেই।

এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন নিরাপদ আশ্রয় খুঁজছেন। ইউক্রেনের উপ-প্রসিকিউটর জেনারেল ভিকটোরিয়া লিটভিনোভা টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন, ডিনিপ্রো নদীর পশ্চিমে ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চলে ১৭ হাজার এবং রাশিয়ার নিয়ন্ত্রিত পূর্বে কমপক্ষে ২৫ হাজার বাসিন্দা অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, এ পর্যন্ত প্রায় এক হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ২৪টি বসতি প্লাবিত হয়েছে। নদীর পানির উচ্চতা হু হু করে বাড়ছে।

খেরসন শহরের বাসিন্দা সেরহি বলেন, পানি যেভাবে বাড়ছে, তাতে মনে হচ্ছে— এখানকার পশুপাখি সব কিছুই মারা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )