1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত: নানক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে নগ‌রে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কমিটির গঠিত সাংগঠনিক টিম।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ‌্যাড‌ভো‌কেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে মঙ্গলবার (৬ জুন) বিকেলে প্রচারনা করে সাংগঠনিক টিম।

নগ‌রের সদর রোড সোহেল চত্বরে দলীয় কার্যালয় থেকে তারা লিফলেট বিতরণ শুরু করেন। পরে নগ‌রের কাকলি হল মোড়ে হয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসেন তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট মো. আফজাল হোসেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ‌্যাড‌ভো‌কেট একেএম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‌্যাডভো‌কেট তালুকদার মো. ইউনুছ, মহানগর আ.লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু, সিটি নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর অ‌্যাড‌ভো‌কেট রফিকুল ইসলাম খোকনসহ জেলা ও মহানগর আ.লীগের শীর্ষ নেতারা।

লিফলেট বিতরণকালে অ‌্যাড‌ভো‌কেট জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। যা ভবিষ্যতে আরো ত্বরান্বিত হবে। কিন্তু যে কোনো কারনেই হোক বরিশালে এই উন্নয়নের ছোয়া লাগেনি। এটা বরিশালবাসীসহ আমাদের সবার দুর্ভাগ্য। আমরা বিশ্বাস করি সেই দুর্ভাগ্য কেটে গেছে।

এখন শুধু শুভ দিনের অপেক্ষা। ভাগ্য বদল হবে বরিশালের মানুষের। আর এই ভাগ্য বদলের কারিগর হবেন আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত। যাকে প্রধানমন্ত্রী আপনাদের ভাগ্য বদলের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আর এ জন্য নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, বরিশালের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, খোকন ভাইয়ের মত সৎ, যোগ্য, মেধাবী নির্লোভ ও বিচক্ষণ প্রার্থী আর নেই। বিগত সময়ে নগরীর যতটা উন্নয়ন ঘাটতি হয়েছে খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে তা পূরণ করে দেবেন। প্রধানমন্ত্রী বরিশালকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন। তাই নগরবাসীকে ভোট কেন্দ্রে এসে নিজ নিজ ভোট প্রদান করতে হবে। নেতারা ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )